1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে অজ্ঞাত নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার - Cjnews71 সাভারে অজ্ঞাত নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে অজ্ঞাত নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পঠিত
সিজে নিউজ ডেস্কঃ 
সাভারের বিরুলিয়ায় একটি পোশাক কারখানার পিছনে অজ্ঞাত নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানা পুলিশের সাথে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার পোশাক কারখানার পিছন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়ে।
প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যার পর ফেলে রাখা হয় বলে ধারণা পুলিশের।
পুলিশ জানায়, বিরুলিয়ার ওই এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। তাদের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম কাজ করছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া সিজে নিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তার পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে দুই থেকে তিন দিন আগে হত্যাকারীরা হত্যার পর লাশ ফেলে রেখে যায়। নিহতের মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর