1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ - Cjnews71 সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে তৃতীয় শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
সিজে নিউজ ডেস্কঃ
ঢাকার সাভারে তৃতীয় শ্রেণির (১০) এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মমতাজ (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায় ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ঘটনার দিন বিকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আইঠর গ্রামের বৃদ্ধ মমতাজ ওই শিশুটির বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক। পরে শিশুটির বাবা-মা বাড়ি ফিরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করে শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে মাকে। তাৎক্ষণিক লোক লজ্জার ভয়ে মেয়েটিকে নিজ গ্রামের বাড়ি মানিকগঞ্জ পাঠিয়ে দেন তার বাবা-মা কিন্তু সেখানেও শিশুটির শারিরীক অবস্থা অবনতি হওয়ায় তাকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।
ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বলেন, অভিযুক্ত মমতাজ সম্পর্কে তার চাচাতো চাচা হয় সে হিসেবে ভুক্তভোগী শিশুটি তার নাতনী। সেই সুত্রেই তাদের বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার দিন শিশুটিকে বাড়িতে রেখে তিনি দিনমুজুরীর কাজে যান এবং শিশুটির মা বাড়ির পাশের জমিতে শাক তুলতে যাওয়ায় ফাঁকা বাড়িতে একা পেয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে অভিযুক্ত মমজাত। পরবর্তীতে ঘটনা জানার পর লোকলজ্জার ভয়ে এবং এলাকার কিছু লোক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে এবং অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় শিশুটিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু সেখানে তার শারিরীক অবস্থার আরও অবনতি হলে তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি আমার মেয়ের এতবড় ক্ষতি যে করেছে তার সর্বোচ্চ শাস্তি চাই।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর