1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম - Cjnews71 সাভারে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে পূর্ব বিরোধের জেরে মো. কামাল হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বর্তমানে আশংকাজনক অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় শুকবার (২ মে) সকালে আহতের বড়ভাই জামাল হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় ৬জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর আন্তনী মার্কেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, ভবানীপুর এলাকার নুরুল হকের ছেলে সাইফুল (৩৮) ও সোহরাব (৩২), রাজারবাগ এলাকার মো. আলীর ছেলে মো. হাসান আলী (৪৬), মো. রাকিব (৩২), ভবানীপুর এলাকার গিলগিলার ছেলে জব্বার (২৯) এবং রাজারবাগ এলাকার মজিবরের ছেলে সওদাগর (৩৭)।

অভিযোগপত্র সুত্রে জানা যায়, ভুক্তভোগী কামালের সাথে অভিযুক্তদের পুর্ব থেকেই বিরোধ চলে আসছিলো এবং ইতিপূর্বে তাঁকে হত্যার হুমকিও প্রদান করা হয়। এরই জের ধরে গতকাল রাতে কর্মস্থল থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে কমলাপুর আন্তনী মার্কেটের পৌছালে আগে থেকে উৎ পেতে থাকা অভিযুক্তরা রামদা, চাপাতি, লোহার পাইপ ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীর উপর হামলা চালায় এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এসময় ভুক্তভোগীর গলার সোনার চেইন, হাতের সোনার আংটি ও পকেটে থাকা দেড়লাখ টাকাও ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এসময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় পরে স্থানীয়রা কামালকে আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুজ্জামান বলেন, খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে ভুক্তভোগীকে দেখে এসেছি। এঘটনায় ভুক্তভোগীর বড়ভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর