1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট জনগণের আশা পূরণ করবে: আমান উল্লাহ আমান - Cjnews71 অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট জনগণের আশা পূরণ করবে: আমান উল্লাহ আমান - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট জনগণের আশা পূরণ করবে: আমান উল্লাহ আমান

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

সাভার প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট ঘোষণা করেছে, তা দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে।

মঙ্গলবার ( ৩ জুন ) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “বর্তমান সরকার যে বাজেট দিয়েছে, তা অবশ্যই জনগণের কথা চিন্তা করেই দেয়া হয়েছে। এই বাজেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।”

আমান উল্লাহ আমান আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘোষিত বাজেটের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে বলেই আমরা আশাবাদী।” অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুবদল নেতা শাওন সরকার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর