1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ভূমি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা - Cjnews71 সাভারে ভূমি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ভূমি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

মুবিনুর রহমান রবিন:

সাভার তেতুলঝোড়া ইউনিয়ন শ্যামলাসি মৌজার দখলকৃত সরকারি জমি উদ্ধারের নোটিস প্রধানকালে ভুমিদস্যু ও সন্ত্রাসীদের হামলার শিকার হয় সাভার থানাধীন ফুলবাড়িয়া সহকারী ভূমি কর্মকর্তারা মোঃ জাহাঙ্গীর আলম।

৯ই জুন বুধবার দুপুরে সাভার শ্যামলাসি মৌজার কলাতিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলার সহকারী কমিশনার(ভূমি)জহিরুল ইসলাম।

হামলায় শিকার আহত ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বিনুটিয়া গ্রামের নূরমোহাম্মদের ছেলে।

ঘটনার বিষয়ে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা জানান,দীর্ঘ দিন ধরেই ওই এলাকায় একটি মহল সরকারি খাস জমি দখল করে ভোগ দখল করে আসছিলেন।সেই জমি অবৈধ দখলদার থেকে উচ্ছেদে নোটিশ দিতে ভূমি অফিসের  কর্মকর্তা কর্মচারী সেখানে যাওয়া মাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এক পর্যায়ে অন্যরা দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলেও ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীরকে ধরে তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এ ছাড়াও গণপিটুনীর মতো পরিস্থিতি তৈরি করে সারা দেহে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করে।

এদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা.মিরাজুর রেহান পাভেল জানান,আহত ভূমি কর্মকর্তার অবস্থা গুরুতর।সারা দেহে জখম অবস্থায় তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং জরুরী ভিত্তিতে তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে।

এরকম ‘মব’তৈরি করে সরকারি কর্মকর্তাদের হামলার বিষয়ে স্থানীয় কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।  অন্যায় ভাবে এরকম হামলাকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।

এ ব্যাপারে সাভার মডেল থানায় ওসি জুয়েল মিয়া বলেন, হামলার ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর