1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ভিটামাটি রক্ষার দাবিতে স্থানীয়দের প্রতিবাদ সভা - Cjnews71 সাভারে ভিটামাটি রক্ষার দাবিতে স্থানীয়দের প্রতিবাদ সভা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ভিটামাটি রক্ষার দাবিতে স্থানীয়দের প্রতিবাদ সভা

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

সাভারে ভিটামাটি রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ সহ প্রতিবাদ সভা করে স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সাভারের বলিয়াপুর এলাকার ওপর দিয়ে ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রতিবাদে এই সভার আয়োজন করেন এলাকাবাসী।

ঢাকার সাভারের বলিয়াপুর এলাকার ওপর দিয়ে ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করলে ভিটামাটি হারাতে হবে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

এসময় বক্তারা বলেন, ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের টার্নিং পয়েন্টের জন্য বলিয়ারপুর গ্রামের বাসিন্দাদের ভিটামাটি অধিগ্রহণে নোটিশ দেওয়া হয়েছে।

এর প্রতিবাদে নিজেদের ভিটামাটি রক্ষায় এলাকার সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। হাজার বছরের বাপ-দাদার ভিটা, ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ রক্ষায় শরীরের শেষ রক্ত বিন্দু দিতে প্রস্তুত তারা। এব্যাপারে বিভিন্ন লেখার প্লে কার্ড উচিয়ে শতশত স্থানীয় জনতা এই প্রতিবাদে অংশগ্রহন করেন।

স্থানীয় ইউপি সদস্য আলামিন বলেন, ‘আমাদের বলিয়াপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।

ঢাকা এলিভেটেড ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ের যে নকশা করা হয়েছে, তা বাস্তবায়িত হলে এলাকায় কোনো বাড়িঘর থাকবে না। হাজার হাজার মানুষ বাপ-দাদার ভিটামাটি হারাবে। তাই যেকোনো মূল্যে গ্রাম ধ্বংসকারী এই প্রকল্প সরকারকে বাতিল করতে হবে।’
স্থানীয় বিএনপি নেতা হাজী মো. আবু সাঈদ বলেন, ‘আমাদের গ্রামটি হাজার বছরের ঐতিহ্য ধারণ করে চলেছে।

আমরা ঢাকা এলিভেটেড ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিরুদ্ধে নই। আমরাও চাই প্রকল্পটি বাস্তবায়ন হোক কিন্তু সেটি গ্রাম ধ্বংস করে করে নয়। বর্তমান নকশায় যেভাবে রয়েছে, তার থেকে আধা কিলোমিটার পূর্ব দিকে সরিয়ে নিলে আমাদের গ্রামটি রক্ষা পাবে।’ তাই নকশাটি সংশোধন করে গ্রাম ধ্বংস না করে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিবাদসভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বলিয়াপুর বাসস্ট্যান্ডের উভয় পাশ প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এর আগে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনটি প্রায় ১৫ মিনিট অবরোধ করে রাখে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর