1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা - Cjnews71 জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯০ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

চলতি বছরে ঢাকা জেলার মে ও জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। নিষ্ঠা, দায়িত্বশীলতা, সেবামূলক কর্মকাণ্ড এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মান অর্জন করেছেন।

সাভার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ওসি জুয়েল মিঞার ভূমিকা বিশেষভাবে প্রশংসা করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

শুধু পুলিশ প্রশাসনই নয়, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও তাঁর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা বলছেন, তাঁর পদক্ষেপে বাজার এলাকায় চুরি-ছিনতাই অনেক কমেছে। শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, সন্তানরা এখন আগের তুলনায় নিরাপদে যাতায়াত করতে পারছে। আর শ্রমজীবী সাধারণ মানুষ জানান, থানায় এসে সহজেই সেবা পাওয়া যাচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে না।

স্থানীয়রা জানান, ওসি জুয়েল মিঞা থানাকে জনবান্ধব করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। জনগণ যাতে সহজেই থানায় এসে সেবা নিতে পারে, সেই পরিবেশ তিনি গড়ে তুলেছেন। তাঁর এই প্রচেষ্টায় পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, পুরো সাভার মডেল থানার টিমের সম্মিলিত প্রচেষ্টার ফসল। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, আগামী দিনে তিনি আরও দায়িত্বশীলভাবে কাজ করে সাভারকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করবেন এমন প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর