1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন ছাড় দেওয়া হবে না -সালাউদ্দিন বাবু - Cjnews71 মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন ছাড় দেওয়া হবে না -সালাউদ্দিন বাবু - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন ছাড় দেওয়া হবে না -সালাউদ্দিন বাবু

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

বিএনপি ক্ষমতায় এলে মাদক, সন্ত্রাস, যানজট ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

শনিবার বিকেলে সাভারের আকরাইন বাজারে গনসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

পরে দোয়া শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম আহবায়ক সাভার থানা বিএনপি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বদিরুজ্জামান বদির, সহ-সভাপতি এ্যাড. নাজিম উদ্দিন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠন ও স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আজ দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক ও সন্ত্রাস সমাজের ঢুকে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ বুকে ধারণ করেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর