1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
বিরুলিয়াh ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ - Cjnews71 বিরুলিয়াh ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

বিরুলিয়াh ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের বিরুলিয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে মো. সোহেল হোসেন (৩৭) নামের এক ব্যক্তির ০.১২ একর জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ নেতার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এব্যাপারে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সোহেল হোসেন। এর আগে সকালে সাভারের বিরুলিয়ার আকরান মৌজায় এই জমি দখলের চেষ্টা করেন তারা।

অভিযুক্তরা হলেন- বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকার নজরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা মারকাজুল ইসলাম আকাশ, মৃত আব্দুস সালামের ছেলে সোহেল (৩০), মৃত লেদু মিয়ার ছেলে বারেক (৫০) ও সিরাজুল ইসলামের ছেলে রাজিব (২৮)সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন। তবে জমি দখলের কথা জিজ্ঞেস করলে আকাশ বলেন, আমি জায়গা দখল করি নাই কাচা বায়না করেছি।

কিন্তু অভিযোগ সূত্রে জানা যায়, বিরুলিয়ার আকরান মৌজার সিএস-১২, এসএ ২৪৮, আরএস ৬০ খতিয়ানে সিএস ও এসএ ১৬৬ এবং আরএস ৫২৩ নং দাগে মোট ০.৬৪ একর সম্পত্তির কাতে ০.৩২ একর সম্পত্তির ০.১২ একর জমির মালিক সাব-কবলা মুলে ভুক্তভোগীর চাচা আমজাদ হোসেন ও মৃত শাহজাহান। শাহজাহানের সন্তারদের কাছ থেকে আমমোক্তার নামা দলিল মূলে দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করছেন সোহেল হোসেন। কিন্তু অভিযুক্তরা সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। এঘটনায় মামলা দায়েন করলেও আজ সকালে আবারও জমি দখলের উদ্দেশ্যে পরিমাপ শুরু করেন। খবর পেয়ে জমির কাগজ নিয়ে বসতে বললেও আইনের তোয়াক্কা না করেই জমি দখলের হুমকি ও জানমালের ক্ষতি সাধনের হুমকি দিয়ে চলে যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক বিরুলিয়া দিদারুল ইসলাম বলেন অভিযোগ এখনো হাতে পায়নি হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নিব

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর