1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
নানা আয়োজনে সাভারে সপ্তাহব্যাপী বইমেলা শুরু - Cjnews71 নানা আয়োজনে সাভারে সপ্তাহব্যাপী বইমেলা শুরু - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

নানা আয়োজনে সাভারে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫১ বার পঠিত

মুবিনুর রহমান রবিনঃ

নানা আয়োজনে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের উদ্যোগে সপ্তাহব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে এই হেমায়েতপুর জয়নাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা উদ্ভোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসময় সাদ্দাম হোসেন তার বক্তব্যে বলেন, আজকের আমরা সবাই যে মাতৃভাষায় কথা বলি এই ভাষা আপন করে পেতে আমাদের রক্তক্ষয়ী আন্দোলন করতে হয়েছে। প্রভাতফেরী অধিকার আদায়ে আন্দোলন করতে হয়েছে। জোর করে অন্যের ভাষা আমাদের মাতৃভাষা বানানোর প্রচেষ্টা প্রতিহত করতে আন্দোলন করতে হয়েছে আর এসকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ। শুধু তাই নয় পাকিস্তান আমলে অনেক অপ্রাসঙ্গিক বই আমাদের শিক্ষার্থীদের উপর পাঠ্যপুস্তক হিসেবে চাপিয়ে দেয়া হয়েছিল যার সাথে আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার কোন সম্পর্ক ছিলোনা তার মধ্যে ছিলো শুধুই সাম্প্রদায়িকতা সেসময় শিশুদের সুন্দর ভবিষ্যৎ ও মান সম্মত শিক্ষার অধিকারের জন্য যে সংগঠনটি লড়াই করেছিলো সেটি বাংলাদেশ ছাত্রলীগ। আজকে যে আমরা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা লাভ করি সারাদেশে এই গনমুখী শিক্ষা এবং বিনামূল্যে বই সবই আমরা পেয়েছি এসবের জন্য যুগে যুগে যেই সংগঠনটি লড়াই সংগ্রাম করেছে সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই আজকে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আপনাদের সামনে কথা বলতে পারা সত্যিই আনন্দের এবং গর্বের।

তিনি আরোও বলেন, আজকের এই অনুষ্ঠানটি সত্যিই অসাধারণ কারন গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে গিয়ে ভাষা এবং বইয়ের প্রতি ভালোবাসার এমন উদ্যোগ সচরাচর দেখা যায়না। এখানে এসে আমার মনে পরে যাচ্ছে বঙ্গবন্ধুর কথা যিনি আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন একটি মানচিত্র দিয়েছেন তার যেই রাজনৈতিক দূরদর্শিতা তার যে অদম্য ব্যক্তিত্ব তার যে অপ্রতিরোধ্য সংগ্রাম করার দূর্বার প্রত্যয় সেটি গড়ে উঠেছে বইয়ের সাথে তার আত্মিক নিবন্ধনের কারনে মানুষের সাথে তার নিবির সংযোগের কারনে। একজন শেখ মুজিব যখন আমাদের বয়সী ছিলো আপনারা যারা তার অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন তারা জানবেন তিনি যখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছিলেন তখন তার খুবই অল্প বয়স তখন তিনি লিখেছিলেন আব্বা সমস্ত খবরের পত্রিকা বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। কলকাতা থেকে আনন্দবাজার মাসিক মোহাম্মদী ও সওগাত পত্রিকা আমাদের বাড়িতে আসতো এবং আমি সবগুলো পত্রিকা পড়তাম। ১৪/১৫ বছরের কিশোর বঙ্গবন্ধু সেসময় এতগুলো পত্রিকা পড়তেন এবং জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তার পিতা শেখ লুতফর রহমানের সাথে আলোচনা করতেন। তিনি তার অসমাপ্ত আত্মজীবনীতে আরো লিখেছেন ১৯৪৯ সালে ২৯বছর বয়সে বঙ্গবন্ধু কারাবন্দী হয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে চিঠি লিখেছেন ‘অনেকদিন আপনার সাথে দেখা হয়না। শেষবার যখন জেলগেটে দেখা হয়েছিলো তখন বলেছিলেন বই পাঠাবেন এখনো বই পাঠাননি আপনি ভুলে যাবেন না যে জেলের মধ্যে নির্জনতা এবং বই আমার একমাত্র সঙ্গী। জেলের মধ্যে বই পড়ার যে নিবিড় আগ্রহ বঙ্গবন্ধু দেখিয়েছেন এটি দিয়ে প্রমানিত হয় একটি জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার জন্য একটি আলোকিত প্রজন্ম তৈরীর জন্য কিংবা নিজেকে রিদ্ধ করার জন্য জাতির পিতা কি প্রচন্ডভাবে চেষ্টা করেছেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ রফিকুল ইসলাম মোল্ল্যাসহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর