1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫ - Cjnews71 সাভারে বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ঢাকার ধামরাই, রায়েরবাগ ও কদমতলী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পরে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গুনপালদি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে হাফিজুল শেখ (৩৮), নারায়ণগঞ্জ জেলার সোনারগাও থানার ভিটি পরমেশ্বদী গ্রামের তনু মিয়ার ছেলে শফিকুল ইসলাম(২৯), ঢাকার ধামরাই থানার কেলিয়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আমির হোসেন(৩০), ধামরাই এর শাশন গ্রামের হাসেন আলীর ছেলে জাকির হোসেন রাজা (৩৪), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার ডাহিরপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (৪৭)। এর আগে এই ঘটনায় জড়িত আরও ২ জন নাসির ও জসিমকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা বাহিনী।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন- সিদ্দিক হোসেন (৫০), কিসমত আলী (৫৩), হানফি (২৮) ও কালু (৩০)। তাদের সবার বাড়ি মেহেরপুর জেলা গাংনী থানার রামকৃষ্ণপুরে গ্রামে। তারা কোরবানি ঈদকে কেন্দ্র গাবতলীর হাটে গরু বিক্রি করতে গিয়েছিলেন।

পুলিশ জানায়, ২০২২ সালের ৮ জুলাই গাবতলী গরুর হাট থেকে গরু বিক্রির ১৯ লাখ টাকা নিয়ে গ্রামের বাড়ি মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন গরু ব্যবসায়ী সিদ্দিক হোসেন (৫০), কিসমত আলী (৫৩), হানফি (২৮) ও কালু (৩০)। এসময় গাবতলী ব্রিজের থেকে সাভার পরিবহনের একটি বাসে উঠেন তারা। পথিমধ্যে বাসটি আমিনবাজার এলাকা পার হলে গেলে যাত্রী বেশে বাসে থাকা ১৩ থেকে ১৪ জনে একটি ডাকাত দল ওই ব্যবসায়ীদের হাত পা ও চোঁখে বেঁধে মারধর করে তাদের কাছে থাকা ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় চলন্ত বাস থেকে তাদের ফেলে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে ১৩ জুলাই ভুক্তভোগী গরুর ব্যবসায়ী সিদ্দিক হোসেন বাদী হয়ে অজ্ঞাত ১৩ থেকে ১৪ জনকে আসামী করে সাভার মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গতবছর সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় ইতিপূর্বে আগে আমরা সেই বাস চালক জসিমকে গ্রেফতার করি। এর আগে একই ঘটনায় নাছির নামে অপর এক আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। আসামীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরো ৫ আসামীকে সেই মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর