1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভার ভাকুর্তায় তিনটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা - Cjnews71 সাভার ভাকুর্তায় তিনটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভার ভাকুর্তায় তিনটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৯৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে তিনটি ইটভাটাকে বিভিন্ন অনিয়মের কারণে ১১ লাখ টাকা জরিমানা করেছেন সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর, বাহেরচর ও আউয়াল মার্কেট এলাকায় এবিএম, এবিএন ও বিসিএম ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।

এসি ল্যান্ড ইসমাইল হোসেন বার্তা বাজারকে জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ (রোববার) সাভারের ভাকুর্তা ইউনিয়নে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। এসময় দেখা যায়, এবিএন ইটভাটা কর্তৃপক্ষ তাদের লাইসেন্সে উল্লেখিত জমির চেয়ে বেশী জমি ব্যবহার করে তাদের ভাটা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি, তারা কৃষিজমির ‘টপ সয়েল’ ব্যবহার করে ইট তৈরী করছে। এজন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এবিএম নামের আরেকটি ইটভাটায় অভিযান পরিচালনা কালে দেখা গেছে, তাদের জমির পরিমাণ ১ একর থাকলেও তারা ৩ একর জায়গা নিয়ে ভাটা কার্যক্রম পরিচালনা করছে। এই অনিয়মের কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, বিসিএম নামের ইটভাটা কর্তৃপক্ষ তাদের ভাটা কার্যক্রম পরিচালনায় মাটির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে ব্যর্থ হয়। তাছাড়া তাদের কাগজপত্রের মেয়াদও শেষ হয়ে গেছে। উল্লেখিত কর্মকাণ্ডগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অপরাধ। এ কারণে বিসিএম এর স্বত্বাধিকারীকে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন।

অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর