1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
নয়ারহাট বাজারে অভিযান, মাছ ব্যবসায়ীকে জরিমানা - Cjnews71 নয়ারহাট বাজারে অভিযান, মাছ ব্যবসায়ীকে জরিমানা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

নয়ারহাট বাজারে অভিযান, মাছ ব্যবসায়ীকে জরিমানা

ফয়সাল
  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

ফয়সাল, সাভার :

ঢাকার আশুলিয়ার একটি বাজারে অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে মাছ ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।এই অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, রবিবার সকালে ওই বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাছ ব্যবসায়ী মো: দীপু মিয়াকে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণ এর দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করবো। কেউ যেন অন্যায়ভাবে দ্রব্য মূল্য বাড়িয়ে পন্য বিক্রি করতে না পারে এসব বিষয় মাথায় রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে সহায়তায় আশুলিয়া থানার পুলিশ সদস্যসহ ঊর্ধতন কতৃপক্ষরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর