1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, ৪৮০ কেজি ধংস - Cjnews71 সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, ৪৮০ কেজি ধংস - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, ৪৮০ কেজি ধংস

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৫১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

সাভারের নোংরা পরিবেশে অবৈধভাবে লাচ্ছা সেমাই উৎপাদন করায় দুই কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঢাকা-আরিচামহাসড়কের সাভারের মধুমতি মডেল টাউনের ভিতর আল-মুসলিম লাচ্চা সেমাই ও বনগাঁও ইউনিয়নের বেরাইত এলাকার লেকসিটি হাউজিং এর ভিতরের নাসির ফুড কারখানায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মধুমতি মডেল টাউনের ভিতরে আল-মুসলিম লাচ্চা সেমাই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে লাচ্চা উৎপাদন করে আসছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের সতর্ক করা হয়।

এছাড়া সাভারের বনগাঁও ইউনিয়নের বেরাইতের লেকসিটি হাউজিং এর ভিতরে নাসির ফুড কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কাপড়ের রং মিশানো, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানা সিলগালা করে ৪৮০ কেজি সেমাই পুড়িয়ে কেন তার বিরুদ্ধে মামলা দায়ের হবেনা এব্যাপারে কারন দর্শানোর নোটিশ করা হয়েছে।

এব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বার বলেন, এই দুটি কারখানা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করে আসছিল। এছাড়া একটি কারখানার কেন ধরনের বৈধ কাগজপত্র নেই। তাই তাদের দেড় লাখ টাকা জরিমানা আদায় করে একটি কারখানা সিলগালা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর