1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ইউপি সদস্যের উপর হামলা করেছে সন্ত্রাসীরা - Cjnews71 সাভারে ইউপি সদস্যের উপর হামলা করেছে সন্ত্রাসীরা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ইউপি সদস্যের উপর হামলা করেছে সন্ত্রাসীরা

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের ভাকুর্তা ইউনিয়নের এক ইউপি সদস্যকে মেরে দাঁত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ওই ইউপি সদস্য বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

রবিবার (০৯ এপ্রিল) বিকেল ৪ টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। মাটি বোঝাই গাড়ি আটক করে ঈদ খরচের নামে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ইউপি সদস্যের ভাই কবির হোসেন একজন মাটি ব্যবসায়ী। তিনি ভাকুর্তার চাপড়া এলাকার একটি ইট ভাটায় মাটি সরবরাহ করেন। আজ বিকেল ৪ টার দিকে কবির হোসেনের মাটি বোঝাই ট্রাক ইটভাটার দিকে যাচ্ছিলো। এসময় মাটি বোঝাই ট্রাকটি যাদুরচর এলাকায় পৌঁছলে স্থানীয় আরিফসহ তার ১ জন সহযোগী ট্রাকটি আটক করে ঈদ খরচের নামে চাঁদা দাবি করে।

খবর পেয়ে ইউপি সদস্যদের ভাই কবির হোসেন তার লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। এসময় আরিফসহ তার সহযোগিকে মারধর করেন। পরে আরিফ সংঘবদ্ধ হয়ে ভাকুর্তার মোগড়াকান্দা এলাকায় যায়। এসময় কবির হোসেনের ইউপি সদস্য জাকির হোসেনকে পেয়ে তার ওপর হামলা করেন। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাকির মেম্বারের মাথায়, মুখে ও হাতে গভীর ক্ষত হয় এবং তার দাঁত ভেঙে দেয় যায়। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগের ডাক্তার জান্নাতুল বাকী বলেন, তার মাথায় মুখে ও হাতে কমপক্ষে ১৮/২০ টি সেলাই দেওয়া হয়েছে। তার একটি দাঁতও পড়ে গেছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে রেফার্ড করা হয়।

ইউপি সদস্যের ভাই মাটি ব্যবসায়ী কবির হোসেন বলেন, আরিফ হোসেন ও তার লোকজনই আমাকে মারধর করে ও আমার গাড়ি ভাঙ্গচুর করে। এঘটনায় অভিযুক্ত আরিফ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসওয়াদুর রহমান বলেন, খবর পেয়রদে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর