1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
চিরনিদ্রায় শায়িত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী - Cjnews71 চিরনিদ্রায় শায়িত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

চিরনিদ্রায় শায়িত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সহস্র কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও কয়েক হাজার শুভাকাঙ্ক্ষীর অশ্রু জলে শেষ বিদায় নিলেন দেশের এই কিংবদন্তি।

শুক্রবার (১৪ এপ্রিল) জুম্মার নামাজের পর ২:৩০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইসএ মাঠে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর পঞ্চম এবং শেষ জানাজা সম্পন্ন হয়। পরে বিকেল ৩ টায় সূচনা ভবনের সামনে তাকে কবরস্থ করা হয়।

জানাজা ও দাফনে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী, তার হাতে গড়ানো প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ফ্রিজার ভ্যানে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ পৌছে। আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টা টার দিকে সকলকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হয়। জুম্মার নামাজের আগ পর্যন্ত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিক চৌধুরী বলেন, ‘আমার মরহুম বাবার সাথে কারও কোন লেনদেন যদি থেকে থাকে কিংবা কেউ কিছু পেয়ে থাকলে তারা যেন আমার পরিবারের সাথে যোগাযোগ করেন।’

তিনি বলেন, আমার বাবা মেডিকেল সায়েন্সের কল্যাণে দেহ দান করে যেতে চেয়েছিলেন। আমরা বাবার স্বপ্ন পূরণের চেষ্টা করেছিলাম। আমরা প্রতিষ্ঠিত দু’টি প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম। কিন্তু তারা বাবাকে অনেক শ্রদ্ধা করেন। তারা বলেছেন আমার বাবার শরীরে কেউ ছুরি চালাতে পারবেনা। শ্রদ্ধার জায়গা থেকে তারা বলেছে। এমন সময়ও আমরা আমাদের চেষ্টা চালিয়েছি।

দাফন শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।

এর আগে ধানমন্ডির বাসভবনে প্রথম ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দ্বিতীয়, শহীদ মিনারে ও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর