1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভরে ২৪ কেজি গাঁজাসহ আটক ১- প্রাইভেটকার জব্দ - Cjnews71 সাভরে ২৪ কেজি গাঁজাসহ আটক ১- প্রাইভেটকার জব্দ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভরে ২৪ কেজি গাঁজাসহ আটক ১- প্রাইভেটকার জব্দ

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৪০২ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ মাসুদ রানা (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-গ ৩৪-৩৬৬৪) জব্দ করা হয়।

শনিবার (১৩ মে) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাসুদ রানা (২৮) ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মির্জাপুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার বলেন, আজ রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ডিউটিরত অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে এলাকায় একটি প্রাইভেটকার দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়।

এ সময় গাড়ি থেকে একটু দুরে দাড়িয়ে থাকা একজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশের সন্দেহ হলে পুলিশ প্রাইভেটকারের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে। ড্রাইভার জানায় তার গাড়িতে দুইটি বস্তা আছে। পরে সেই বস্তা খুলে কসটেপে মুড়ানো ৬টি প্যাকেট পাওয়া যায়। যার প্রত্যেক প্যাকেটে ৪ কেজি করে গাঁজা রয়েছে। পরে গাঁজাসহ গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আটককৃত মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে গাড়ি নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। তবে সে তার সাথে থাকা ব্যক্তির ব্যপারে এখনো কোনো তথ্য দেয়নি। জিজ্ঞাসাবাদ চলছে, আশা করছি তথ্য পাওয়া যাবে। সেই সাথে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর