1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে জবাই করে কেয়ারটেকার কে হত্যা - Cjnews71 সাভারে জবাই করে কেয়ারটেকার কে হত্যা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে জবাই করে কেয়ারটেকার কে হত্যা

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে কেয়ারটেকার কে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটে গতকাল সোমবার রাতে।

সোমবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় সাভার থানার বনগাঁও ইউনিয়নের সাধাপুর লোহার ব্রিজের পাশে আক্তারের কেয়ারটেকার কে কুপিয়ে ও জবাই করে হত্যা করে লাশ ঘরের মধ্য ফেলে পালিয়ে যায় ।

স্থানীয়রা পুলিশ কে সংবাদ দিলে পুলিশ রাত ১০ ঘটিকার সময় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেয়।
নিহত ব্যক্তি ধামরাই থানার সোয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকার মৃত লিহাজ উদ্দিন বেপারীর ছেলে নুর ইসলাম বেপারী (৫৫)। তিনি দীর্ঘ ১০ বছর ধরে আক্তারের জমির কেয়ারটেকার হিসাবে কাজ করতেন।

স্থানীয়রা জানান নিহত নুর মিয়ার দুই স্ত্রী থাকার কারনে পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তার দ্বিতীয় স্ত্রী রিতা ও এক অটোরিকশা চালক কে আটক করেছে।

সাভার থানার ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ মোকলেছুর রহমান বলেন, গতকাল রাতে নুর ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে এবং তার মাথায় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর