1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
কৃষককে পিটিয়ে হত্যার মুলহোতা পিবিআইয়ের হাতে গ্রেফতার - Cjnews71 কৃষককে পিটিয়ে হত্যার মুলহোতা পিবিআইয়ের হাতে গ্রেফতার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

কৃষককে পিটিয়ে হত্যার মুলহোতা পিবিআইয়ের হাতে গ্রেফতার

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে মুল আসামী গ্রেপ্তার।

ঢাকা জেলার ধামরাই কুল্লা ইউনিয়নে বরাকৈর গ্রামে গত ২১ অক্টোবর সকালে নিহত সেলিমে জমির মাটি কাটতে বাধা দিলে আসামীরা সেলিম (৪২) কে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা সেলিম কে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় সেলিমের পিতা আব্দুল কাদের গত ২২ অক্টোবর ধামরাই থানায়
১৮ জনের নামে হত্যা মামলা দায়ের করে।

মামলা দায়ের হওয়ার পর থেকে হত্যাকান্ডের মুলহোতা দ্বীন ইসলাম(৪০) পিতা সত্তার পালিয়ে যায়।
ঢাকা জেলা পিবিআইয়ের উপপরিদর্শক সাহেল ইমরান বলেন, মামলাটি আলোচিত হওয়ার পর থেকেই আসামীরা আত্নগোপন করে।
সাহেল ইমরান জানান গত ৩০শে নভেম্বর গাজীপুরের মাওনা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় হত্যা মামলার মুল আসামী দ্বীন কে গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনার দিন দ্বীন ইসলাম নিহত সেলিমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে ছিলো।
বৃহস্পতিবার ঢাকা চিফ জুডিশিয়াল আদালতে হত্যার দায় শিকার করে জবানবন্দি প্রধান করে দ্বীন ইসলাম। জবানবন্দি শেষে আদালত দ্বীন ইসলাম কে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর