1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে মসজিদ দখল নিতে মারধর, হাসাপাতালে আহতরা - Cjnews71 সাভারে মসজিদ দখল নিতে মারধর, হাসাপাতালে আহতরা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে মসজিদ দখল নিতে মারধর, হাসাপাতালে আহতরা

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫৭৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের হেমায়েতপুরে একটি মসজিদ দখল নিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে৷

শনিবার (২২ জুলাই) সাভার মডেল থানায় এ ঘটনায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী মো: মোস্তফা।

এরআগে, সকালে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বায়তুল লতিফ জামে মসজিদ দখল নিয়ে মোস্তফাদের বাড়িতে গিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা৷

আহতরা হলেন- মো: মোস্তফা (৩৮), তার বোন রুনু বেগম ও মোস্তফার বাক প্রতিবন্ধী ভাগ্নি ।

অভিযুক্তরা হলেন- শিমুল (৩০), ফারুক (৩৫), সজিব (২৮), আরিফুল (৪২), ইয়াকুব (৬৫), সুমন (৪৫), সোলায়মান (৬৫) ও ইউনুস (৬২)। তারা সবাই হেমায়েতপুরের হরিনধরার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তফাদের ৫ শতাংশ জমির উপর বায়তুল লতিফ জামে মসজিদ তৈরি করে। মসজিদে গত ৬ মাস যাবৎ নামাজ আদায় করা হচ্ছে৷ কিন্তু সম্প্রতি শিমুলসহ বাকিরা মসজিদটি দখল করতে পায়তারা শুরু করে। গত ১৯ জুলাই মসজিদের ইমাম জাকারিয়া বখতিয়ার ফরিদীকে মারধর করে মসজিদ তালা দিয়ে দেয় সুমনরা। আজ সকালে মোস্তফারা মসজিদ খুলে দেওয়ার জন্য সুমনদের বলতে গেলে তারা অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে মোস্তফার ওপর হামলা চালায়। এসময় মোস্তফার বোন ও ভাগ্নি আটকাতে গেলে তাদেরও মারধর করা হয়।

আহত মোস্তফার স্ত্রী হালিমা বেগম বলেন, অনেক দিন যাবৎ মসজিদ দখল করা জন্য চেষ্টা করে আসচ্ছে সুমন ও তার লোকজন। কিন্তু আমাদের মসজিদের ইমামকেও তারা মেরে বের করে দিছে। আজ আমার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আর তার বোন ও ভাগনিকেও মেরেছে। তারা সবাই হাসাপাতালে ভর্তি আছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, আমি ঘটনাটি জেনেছি। থানায় একটি অভিযোগও করেছে ভুক্তভোগীরা। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর