1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
হাত-পা বাধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার - Cjnews71 হাত-পা বাধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

হাত-পা বাধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

আশুলিয়ায় হাত-পা ও মুখ বাধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরিবারের দাবি, হত্যার পর ঘরে গচ্ছিত থাকা পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুবৃত্তরা।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নিহতের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম সাহেরা বেগম (৫৫)। তিনি টাঙ্গাইলের দেলদুয়ার থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। ছেলে-মেয়েদের নিয়ে বাড়ইপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, বেলা ১২ টার দিকে স্থানীয় এক প্রতিবেশী নিহতের মরদেহ হাত, পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

নিহতের মেয়ে রুমা আক্তারে দাবি, তাদের বাসায় জমি কেনার জন্য ৫ লাখ টাকা গচ্ছিত ছিল। তার মাকে হত্যা করে সেই টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, ধারণা করা হচ্ছে নিহত সাহেরাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে গ্রেপ্তারে কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর