1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী আটক - Cjnews71 সাভারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী আটক - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী আটক

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে মার্জনা বেগম (১৮) নামের এক গৃহবধূকে ওড়না দিয়ে গলার ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ঘাতক স্বামী ফয়সালকে (২২) আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিহতের শ্বশুর ও পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
​
বুধবার (০৮ই জুলাই) সকালে সাভার মডেল থানার উপ পরিদর্শক সাভারের উলাইল কর্ণপাড়া এলাকার একটি মসজিদ সংলগ্ন ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করেন।

নিহত মার্জনা বেগম ভোলার চরফ্যাশন উপজেলার পূর্ব মাদ্রাসা এলাকার ৭ নং ওয়ার্ডে মাজহারুল ইসলামের মেয়ে। প্রায় ৫-৬ মাস আগে একই উপজেলার আমিনাবাদ রইদের হাট বাজার এলাকার তৌসির আহমেদের ছেলে ফয়সালের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকা সাভারের উলাইল কর্ণপাড়া এলাকার একটি মসজিদ সংলগ্ন ভাড়া বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন। ফয়সাল স্থানীয় একটি কুরিয়ার পরিবহন সংস্থায় লেবার কর্মরত ছিলেন।
​
নিহতের মামা মোহাম্মদ মাসুদ জানান, বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রাতে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভোর আনুমানিক ৪টার দিকে ফয়সাল মার্জনার ওড়না দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মার্জনার শ্বশুর ভোরে পরিবারকে ফোন করে জানায় সে গুরুতর অসুস্থ। খবর পেয়ে স্বজনরা দ্রুত বাসায় এসে মার্জনার গলায় আঘাতের চিহ্ন দেখতে পান। পরে খবর দেওয়া হলে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী ফয়সালকে আটক করতে সক্ষম হয়।

​সাভার মডেল থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে তার স্ত্রীকে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করতে পারলেও কৌশলে পরিবারের বাকি সদস্যরা পালিয়ে যায়।তবে পলাতক শ্বশুরসহ অন্যান্যদের আটকে অভিযান চলছে। এই ঘটনায় সাভার থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর