1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আমেনা মনসুরের করা মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। - Cjnews71 আমেনা মনসুরের করা মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আমেনা মনসুরের করা মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০১ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

ঢাকার সাভারে ছোট ভাইয়ের স্ত্রীর আমেনা মনসুরের মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৮ জুলাই) বিকালে সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী আব্দুল গণির স্ত্রী তানিয়া বেগম বক্তব্যে বলেন, আমেনা মুনসুর দুই বছর আগে আমার ছোট ভাই আমানউল্লাহ মীরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করে। আমার ভাই বয়সে এই মহিলার থেকে প্রায় ১৭ বছরের ছোট এবং তাঁর ৩য় নম্বর স্বামী।

আমেনা মুনসুর একজন মামলাবাজ ও চালাক প্রকৃতির নারী। এই মহিলার প্ররোচনায় আমার ছোট ভাই আমানউল্লাহ মীর আমার বাবা অসুস্থ থাকা অবস্থায় ভূমি অফিসে নিয়ে টিপসই দিয়ে সম্পত্তি বিক্রি করে সব টাকা আমেনা মুনসুরের হাতে তুলে দেয়।

এই শোকে আমার বাবা মারা গেছেন এবং আমার মা এখন অসুস্থ বিছনায় পড়ে আছে তার থাকার জায়গা নেই।

এই মামলাবাজ মহিলা উদ্দেশ্যপ্রণীত ভাবে আমার ভাই ও স্বামীর নামে নারী নির্যাতন ও যৌতুকের মিথ্যা মামলা দায়ের করেছে।
আমার সংসারে অশান্তির সৃষ্টি করার জন্যই মামলাটা করেছে। আমার ছোট সন্তানদের নিয়ে কষ্টে জীবন যাপন করছি। আমার স্বামী এই আমেনা মুনসুরের সাথে সরাসরি কোনদিন কথাও বলেনি। তাহলে কেন তাকে এই মামলায় ফাঁসানো হলো, আমি এর বিচার চাই।।

নাম প্রকাশ অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন, আমি নিজেও ভুক্তভোগী। এই আমেনা মনসুরের অন্যায়ের বিরুদ্ধে যেই প্রতিবাদ করে, তাকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়। এর আগেও এলাকাবাসী আমেনা মুনসুরের অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন করেছিল। এদের মধ্যে অনেককে সে মামলা দিয়ে হয়রানী করেছে এই মামলাবাজ নারী।

কিছুদিন আগে এই আমেনা মনসুর প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে, নিজেই ফেঁসে গেছেন। পবিত্র কোরআন অবমাননার দায়ে জেল খেটেছেন।

জেল থেকে বের হয়েই স্বামী এবং ভগ্নিপতির নামে নারী নির্যাতন ও যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে নতুন খেলায় মেতেছেন তিনি।।

এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী তানিয়া বেগম বলেন, এই মামলাবাজ নারী থেকে তার স্বামীও রেহাই পাইনি, আমাদেরও ভবিষ্যতে আরো মামলা দিয়ে হয়রানি করবে এরকম অডিও রেকর্ড আমাদের কাছে আছে এতে আমরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ। ফলে এই সংবাদ সন্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষায় আমরা সরকার ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের রক্ষা করার আবেদন জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর