1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন‘ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বিভাগীয় কার্যালয়,ঢাকা এর শুভ উদ্বোধন সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার পুলিশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা করা হবে: পুলিশ সুপার শামীমা পারভীন ধামরাইয়ে জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ সাভারে এসআই নিয়ামত উল্লার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তরী বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি আমেনা মনসুরের করা মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। সাভারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘাতক স্বামী আটক যুব সমাজকে মাদেকর হাত থেকে রক্ষা করতে এলাকা ভিত্তিক খেলার আয়োজন করেন সাবেক যুবদল নেতা।

সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

১২/০৮/২৬ ইং তারিখ রাত্রী অনুমান ০১.৩০ ঘটিকার সময় ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে থেকে এই বোমাটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ প্রেসার কুকারটি দেখতে পায়।

অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি উক্ত প্লাস্টিকের ড্রামটি রাতে মসজিদের মাঠে রেখে দেয় স্থানীয় সূত্রে জানা যায়।

পরে সকালে বিষয়টি পুলিশকে অবহিত করলে ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন ও তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে যান।

এ বিষয়ে ফার্ড়ি ইনচার্জ ইমরান হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। আমরা বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি তারা ঘটনাস্থলে আসছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি সকালে শুনতে পেয়েছি। ঘটনাস্থলে আমাদের সভার মডেল থানা পুলিশ আছে। আমার ধারণা মতে জনমনে আতংক সৃষ্টি করার জন্য এই দুষ্কৃতিকারীরা এরকম ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি, আমার সিনিয়র স্যারদের অবগত করেছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে ।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর