1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
বাসায় ডুকে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, ৬ মাস পর গ্রেফতার নারী - Cjnews71 বাসায় ডুকে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, ৬ মাস পর গ্রেফতার নারী - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

বাসায় ডুকে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, ৬ মাস পর গ্রেফতার নারী

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৯৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে এক বৃদ্ধা হাজেরা খাতুন (৭৩) হত্যাকান্ডের ঘটনায় প্রায় ছয় মাস পর এক নারী ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় অনেকের স্বার্থ জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি।

এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে সাভারের সিআরপির ডগরমোরা এলাকার হাফিজুর রহমানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ঘাতকের নাম- মমতাজ পারভীন (৪৭), তিনি ফেনী জেলা সদরের নতুনবাড়ি গ্রামের মৃত মফিজুর রহমানের মেয়ে। মমতাজ
সাভারের সিআরপির ডগরমোরা এলাকার হাফিজুর রহমানের বাসায় ভাড়া থাকতেন।

নিহত হাজেরা খাতুন (৭৩) সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডে বিনোদবাইদ এলাকার মৃত মফিজুর রহমানের স্ত্রী। তিনি তার ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সাভারের বিনোদবাইদ এলাকায় চলতি বছরের গত ২৮ জুন বাসা ভাড়া নেওয়ার কথা বলে নিহতের ফ্ল্যাটে প্রবেশ করে মমতাজ পারভীন। বোরখা পরিহিত মমতাজ নিহতের ফ্ল্যাটে প্রবেশ করে হাজেরা খাতুনের হাত-পা রশি দিয়া বেধে ও মুখে স্কসটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এসময় ঘরের কোন কিছু না নিয়ে শুধু নিহতের মোবাইল ফোন নিয়ে চলে যায় মমতাজ। বোরখা পড়ে ঘরে প্রবেশ করায় তাকে বাড়ির নিরাপত্তাকর্মীসহ সিসি ক্যামেরায় শনাক্ত করা সম্ভব হয় নি। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মমতাজকে গ্রেপ্তার করা হয়।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এই হত্যাকান্ডটি পরিকল্পিত হত্যাকান্ড। এই হত্যাকান্ডের সাথে অনেকের স্বার্থই জড়িত। হত্যান্ডের পিছনে আরও অনেকেই রয়েছেন। তদন্তের স্বার্থে এর বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আরও তথ্য জানানো হবে। পুলিশ আরও জানান ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর