1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
কুরিয়ার সার্ভিসে অভিনব কায়দায় ইয়াবার চালান এনে আটক ২ কারবারি - Cjnews71 কুরিয়ার সার্ভিসে অভিনব কায়দায় ইয়াবার চালান এনে আটক ২ কারবারি - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

কুরিয়ার সার্ভিসে অভিনব কায়দায় ইয়াবার চালান এনে আটক ২ কারবারি

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

মুবিনুর রহমান রবিনঃ

কক্সবাজার থেকে ঢাকার সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবার চালান এনে পুলিশের হাতে আটক হয়েছেন দুই মাদক কারবারি। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে স্নোর কোথায় লুকানো ২ হাজার ৫০০ পিস ইয়াবা।

রবিবার দুপুরে সাভার স্ট্যান্ডে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিস শাখায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার সরিষা ইউনিয়নের মো. বাবুল (৩৫) ও ঢাকার ধামরাই এলাকার মো. শরিফ (৩২)

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কক্সবাজার থেকে সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক ইয়াবার চালান আসার গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় এসএ পরিবহনের শাখায় গিয়ে পাঁচটি স্নোর কৌটায় লুকানো ২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ওসি আরও জানান, তারা কক্সবাজার থেকে কম দামে ইয়াবা ক্রয় করে সাভারসহ আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে এনেছিলো। তাদের যাতে সনাক্ত করা না যায় এ কারণে ইয়াবা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে তারা বাসে সাভার এসেছে। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে এসএ পরিবহন কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর