1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ব্যাংক থেকে গ্রাহকের প্রায় ৯ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২ - Cjnews71 সাভারে ব্যাংক থেকে গ্রাহকের প্রায় ৯ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ব্যাংক থেকে গ্রাহকের প্রায় ৯ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪৭৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে সোনালী ব্যাংকের থানা রোড শাখায় এক নারী ব্যবসায়ীর প্রায় ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সোনালী ব্যাংকের ভিতরে টাকা ছিনতাইয়ের সময় ২ জনকে হাতেনাতে ধরে ফেলেন ভুক্তভোগী নিজেই। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার ওয়ারী থানার ১৩ নম্বর মুকিমলেন এলাকার মৃত খলিফার ছেলে আব্দুল কামাল (৬০) ও বাগেরহাট জেলার রায়েন্দা থানার রায়েন্দা খোন্তাকাটা গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে খলিল মোহাম্মদ (২৪)।

ভুক্তভোগী রহমান অ্যাক্সেসরিজের চেয়ারম্যান ফাতেমা রহমান বলেন, মঙ্গলবার দুপুরে সাভার থানা রোডে সোনালী ব্যাংকে আমার ব্যবসায়িক ৮ লক্ষ ৬০ হাজার টাকা জমা দিতে যাই। ব্যাংকের ভিতরে দুই ব্যক্তি আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এক পর্যায়ে আমি ম্যানেজারকে বিষয়টা অবহিত করলে তারা তাদের প্রধান গেটটি তালা লাগিয়ে দেয়। পরে উপস্থিত সকলের সহযোগিতায় তাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়া হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হাসান শিকদার বলেন, ব্যাংকের ভিতরে টাকা ছিনতাইয়ের ঘটনায় টাকা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে। এরা দুজনই পেশাদার ছিনতাইকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর