1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ঢাকা-১৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান - Cjnews71 ঢাকা-১৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ঢাকা-১৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

আসন্ন দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে লড়তে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার দুপুর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় সাংবাদিকদের ডা. এনাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের ওয়াদা করেছিলেন তিনি তার ওয়াদা পালন করেছেন এবং তার কল্যাণে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে। প্রধানমন্ত্রী আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আহ্বান জানিয়েছেন। সেজন্য আমি মনে করি, এবারের নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১৯ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন, আপনারা দেখছেন আজকে আমার সাথে সাভার ও আশুলিয়ায় যারা ৫০ বছর যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারা সবাই উপস্থিত রয়েছেন। আমি আশা করব দলের সবাই সকল বিভেদ ভুলে একত্র হয়ে পরিশ্রম করে নৌকা মার্কাকে বিজয়ী করে এই আসনটা প্রধানমন্ত্রীকে উপহার দিব। সবার কাছে দোয়া চাই।’

এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবদুল গনি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমি, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর