1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভার থেকে চুরি হওয়া পাঁচ মাসের শিশু সিলেট থেকে উদ্ধার। - Cjnews71 সাভার থেকে চুরি হওয়া পাঁচ মাসের শিশু সিলেট থেকে উদ্ধার। - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভার থেকে চুরি হওয়া পাঁচ মাসের শিশু সিলেট থেকে উদ্ধার।

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৫৪৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভার থেকে চুরি হওয়া পাঁচ মাসের শিশু আব্দুস সামাদকে সিলেট থেকে উদ্ধার। এ সময় অভিযুক্ত নারীসহ দুইজন গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার চার দিন পর বুধবার (৩০ নভেম্বর) সকালে সিলেটের শহর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ওই নারীর নাম তারিমন আক্তার মিম এবং তার কথিত স্বামী কে পুলিশ গ্রেফতার করে।

তিনি সাভারে শিশুর প্রতিবেশী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ হলেও বর্তমানে নাটোরে স্থায়ী বাসিন্দা তিনি। এর আগে তারমিন আক্তার চার বছর মধ্যপ্রাচ্যে ছিলেন।

সম্প্রতি দেশে ফিরে সাভারে মালঞ্চ এলাকায় এক বান্ধবীর সাথে বসবাস শুরু করেন।
পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট থেকে শিশুকে উদ্ধার করে।

গত ২৭ নভেম্বর সাভারের বিনোদ বাইদ এলাকার ভাড়া বাসা থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যান প্রতিবেশী তারমিন আক্তার মিম। এ ঘটনায় শিশুর বাবা মুন্নাফ খান বাদী হয়ে প্রতিবেশী দুই নারীসহ তিনজনে বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, শিশুটি উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশ সুপার প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

এদিকে, এই মামলায় ২৮ নভেম্বর রাতে প্রতিবেশী ও তারমিনের সাথে বসাবাসকারী বান্ধবী শারমিন আক্তার ও তারমিনের কথিত প্রেমিক আবদুল্লাহকে নারায়ণগঞ্জ থেকে কৌশলে এনে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, ২৭ নভেম্বর সাভারে শিশুটিকে তার নানীর কাছে রেখে বাবা-মা কাজে বের হয়ে যান। বেলা পৌনে ১২টার দিকে শিশুটিকে নানী প্রতিবেশী ভাড়াটিয়া শারমিন আক্তার ও তারামিন আক্তার মিমের কাছে রেখে গোসল করতে যান। গোসল থেকে বের হয়ে শিশুসহ তারমিন আক্তার মিমকে আজ খুঁজে পাননি তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর