1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
বোয়ালমারীতে পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত - Cjnews71 বোয়ালমারীতে পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

বোয়ালমারীতে পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৫৯২ বার পঠিত

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তবে দিবসটিতে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আয়োজনে রালিটি ছিলো চোখে পড়ার মত। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বোয়ালমারী উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ। সকাল ৯টায় পৌরসদরের গোহাটা সংলগ্ন পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু‘র মুর‍্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গসংগঠন, বোয়ালমারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা এবং সামাজিক প্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১০টায় বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো. সেলিম রেজা লিপন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে বিশাল এক শোক রালি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। রালিতে প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। কালি শেষে পৌরসভা কার্যালয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

বিভিন্ন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এম নাহিদ আল রাকিব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হান্নান মোল্যা, চৌধুরী রায়হান রকি, স্বেচ্ছাসেবলীগের সভাপতি কামরুল শিকদার, সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মৌতুজা আলী তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ। এছাড়া বাদ জোহর উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর