1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। - Cjnews71 সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। - Cjnews71
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাভার ও আশুলিয়ার সাংবাদিক সমাজ।
‎
‎শনিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে সাভার প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সাভারে কর্মরত সংবাদকর্মীবৃন্দ।

‎এ সময় বক্তারা মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন উদ্দেশ্যপ্রণীতভাবে কামরুজ্জামানকে জুলাই আন্দোলনে গাড়ী পেড়ানোর ঘটনার জেরে মামলায় জড়ানো হয়েছে।

‎কোন ধরনের তদন্ত ছাড়াই সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা করায় পুলিশ প্রশাসনের অপেশাদার মনোভাব প্রকাশ পেয়েছে।

এছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করার আহ্বান জানান পেশাদার সাংবাদিকবৃন্দ।

‎এছাড়াও অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করারও ঘোষণা দেন বক্তারা।

‎‎বক্তারা জানান বিভিন্ন সময় সাংবাদিকদের পারিবারিক ও সামাজিকভাবে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন একটি কুচক্রী মহল। ‎কামরুজ্জামানের বিরুদ্ধেও উদ্দেশ্যপ্রণীত ভাবে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনারো জোরদাবী জানান সাভারের সাংবাদিক মহল।

‎উক্ত মানববন্ধনে সাভার প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর