1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের ৪ সহযোগী আটক বিদায়ের সুর বিরুলিয়ায়: জনবান্ধব এসআই আল-আমিনের হঠাৎ বদলিতে দুঃখ প্রকাশ বিরুলিয়া বাসীর ১০ লিটার চোলাই মদসহ সাভারে মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পালিয়েছেন ১ জন সাভারে এসআই আলতাব হত্যা মামলা: এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি জিল্লুর গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যা মামলা: ১২ নম্বর আসামি গ্রেপ্তার, মোট ধৃত ১৯ সাভারে আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’, গ্রেপ্তার সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

১০ লিটার চোলাই মদসহ সাভারে মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ১০ লিটার চোলাই মদসহ মোঃ সাহেদুল ইসলাম নিরব (২০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

​শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানাধীন কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত সাহেদুল ইসলাম নিরব আশুলিয়া থানার আউকপাড়া আদর্শপাড়া এলাকার মোঃ সেলিম ওরফে বোরহানের ছেলে।

​উদ্ধারকৃত ১০ লিটার চোলাই মদের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর