1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বিভাগীয় কার্যালয়,ঢাকা এর শুভ উদ্বোধন - Cjnews71 সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বিভাগীয় কার্যালয়,ঢাকা এর শুভ উদ্বোধন - Cjnews71
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বিভাগীয় কার্যালয়,ঢাকা এর শুভ উদ্বোধন

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

ঢাকার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বিভাগীয় কার্যালয়,ঢাকা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটে সাভার বাজার রোড, আমিন টাওয়ার ৪র্থ তলায় এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে ঢাকা বিভাগের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ মাহমুদ বলেন, আমাদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, দারিদ্র্য বিমোচন নারী ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমরা দক্ষ জনবলের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করব।

অনুষ্ঠান শেষে ৩জন আনসার সদস্যকে বাড়ি করার জন্য দুই লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর