1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের ৪ সহযোগী আটক বিদায়ের সুর বিরুলিয়ায়: জনবান্ধব এসআই আল-আমিনের হঠাৎ বদলিতে দুঃখ প্রকাশ বিরুলিয়া বাসীর ১০ লিটার চোলাই মদসহ সাভারে মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পালিয়েছেন ১ জন সাভারে এসআই আলতাব হত্যা মামলা: এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি জিল্লুর গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যা মামলা: ১২ নম্বর আসামি গ্রেপ্তার, মোট ধৃত ১৯ সাভারে আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’, গ্রেপ্তার সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

সাভারে এসআই আলতাব হত্যা মামলা: এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি জিল্লুর গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক :

সাভারের আমিন বাজারে দায়িত্ব পালনকালে পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) আলতাব হোসেন হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মোঃ জিল্লুর রহমানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হলো।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ জানায়, আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বড়দেশী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি জিল্লুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

​আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জাকির আল আহসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই আলতাব হত্যা মামলার এজাহারনামীয় আসামি জিল্লুর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

​তিনি আরও জানান, এই বর্বরোচিত হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২০ জন আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত জিল্লুরকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর