1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ঢাকা জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন - Cjnews71 ঢাকা জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ঢাকা জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৬৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

মিজানুর রহমানকে (জি এস মিজান) আহ্বায়ক করে ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্যের কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে অধীন সব শাখার সম্মেলন করে জেলা শাখার সম্মেলন করতে নির্দেশনা দিয়েছে যুবলীগ।
শনিবার ১৭ ফেব্রুয়ারি যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাসুদ আহমেদ, হাজি এইচ এম সেলিম ও ইরফান উদ্দিনকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন করেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ১৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীন সব শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হলো।

প্রসঙ্গত, জি এস মিজান এর আগে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছেন

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর