1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত - Cjnews71 সাভারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৮ বার পঠিত
সিজে নিউজ ডেস্কঃ 
সারা দেশের ন্যায় সাভারেও  আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ পালিত হয়েছে। ১০ই ডিসেম্বর,  মঙ্গলবার সকালে বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেল্থ ফাউন্ডেশনের এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি পালন করা হয়েছে।
এর আগে দিবসটি উপলক্ষে সংগঠনের উদ্যোগে একটি আনন্দ রেলির আয়োজন করা হয়। রেলিটি ঢাকা আরিচা মহাসড়কে রানা প্লাজার সামনে থেকে যাত্রা শুরু করে পাকিজা মোড়ে হয়ে একই স্থানে শেষ হয়।
এসময় সংগঠনের প্রায় একশত নেতাকর্মী রেলিতে অংশগ্রহণ করেন।
পরে দিবসটির উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায়  মোঃ তহিদুল হক (সুমন), যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন লায়ন মোঃ খোরশেদ আলম, ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
এসময় খোরশেদ বলেন, ১৭ বছর ধরে  আওয়ামী লীগের অবৈধ সরকারের অবৈধ কার্যক্রমে দেশের মানুষে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা ভোলার নয়। এই ফ্যাসিবাদ সরকারের পতনের পর দেশের মানুষ অধিকার আদায় করতে শিখেছে। তাই অধিকার আদায়ের লক্ষ্যে আমি দেশের জনগণের পাশে থাকতে চাই এবং আমি যদি সভার পৌরসভার মেয়র হতে পারি তাহলে পৌরবাসীর জন্য সকল মৌলিক চাহিদা পূরণের জন্য শতভাগ চেষ্টা করে যাব।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আসন গ্রহন করেন মোহাম্মদ কামরুজ্জামান, প্রেসিডেন্ট, সাভার সিটিজেন ক্লাব লিমিটেড ও ব্যবস্থাপনা পরিচালক, এম.কে গ্রুপ।।
মুহাম্মদ আলমগীর কবির, জেনারেল সেক্রেটারী (ভারপ্রাপ্ত), সাভার সিটিজেন ক্লাব লিমিটেড ও চিফ। কনসালট্যান্ট, আলমগীর ল্যান্ডস কনসালটেন্সি, সাভার।
মোঃ মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক, সাভার পৌর বিএনপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন
রফিক মামুন, চেয়ারম্যান, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন।
জনাব মামুন চৌধুরী, পরিচালক, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন।
এ্যাড: মৌসুমি আক্তার, আইন বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ সেন্ট্রাল এডুকেশন এন্ড হেলথ ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট এবং  গরিব ও অসহায় মানুষদের কম্বল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর