1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
নিয়মের বাইরে কাজ না করায় অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহল - সাভার সাব-রেজিস্ট্রার জাকির - Cjnews71 নিয়মের বাইরে কাজ না করায় অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহল - সাভার সাব-রেজিস্ট্রার জাকির - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

নিয়মের বাইরে কাজ না করায় অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহল – সাভার সাব-রেজিস্ট্রার জাকির

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

সাভার প্রতিনিধি:

ঢাকা জেলার সাভার থানা একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকা। বিশাল এলাকা নিয়ে আবাসিক ও অনাবাসিক জমি থাকায় হাউসিং ব্যবসা, জমি বিক্রি ও ফ্লাট বিক্রি প্রতিনিয়ত হচ্ছে ফলে সাভার সাব-রেজিস্ট্রার অফিস তুলনামূলক ব্যস্ততম সময় পার করতে হয়।

জমি কেনা-বেচার জন্য আর্থিক লেনদেন হওয়ার কারণে এখানে কিন্তু দালাল ও প্রতারক চক্রের আনাগোনা বেশি, যার ফলে অনেক অসহায় মানুষ প্রতারণার শিকার হচ্ছে।

এ বিষয়ে সাভার সাব রেজিস্ট্রার অফিসার জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন হতে হবে এবং কোন দালালকে প্রশ্রয় দেওয়া যাবে না, সরকারের নির্দিষ্ট ফি ব্যাংকে জমা দিয়ে কেনাবেচা করতে হবে।

আমি শুরু থেকেই এই দালালদের বিপক্ষে কথা বলায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে হয়রানি মূলক অপপ্রচারে লিপ্ত হচ্ছে। এতে আমি মানসিকভাবে হেও প্রতিপন্ন হচ্ছি। আমি আপনাদের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বিভিন্ন পত্র-পত্রিকা সোশ্যাল মিডিয়ায় তার উপর আনিত অভিযোগ কথা জানতে চাইলে তিনি বলেন, আমি সরকারি নিয়মের বাইরে কাজ না করায় উদ্দেশ্যপ্রণীত হইয়া আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমার সকল সম্পত্তির তথ্য ও আয় এবং ব্যয়ের হিসাব ইনকাম ট্যাক্স অফিসে জমা দেওয়া আছে।এর বাহিরে যদি আমার কিছু থাকে সকল দায় আমি মাথা পেতে নিব।

তিনি আরো বলেন, আমি সাব-রেজিস্ট্রার অফিসে যোগদান করার পর এই সাব রেজিস্ট্রার অফিসের শৃঙ্খলা ফিরিয়ে এনেছি এবং সুন্দর একটি পরিবেশ তৈরি করেছি। যার ফলে জমি কেনাবেচা বৃদ্ধি পেয়েছে এবং সরকারি রাজস্ব বৃদ্ধি পেয়েছে আমি আমার কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর