1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে জমজম নুর সিটি প্রকল্পের কাজে হাইকোর্টে নিষেধাজ্ঞা - Cjnews71 সাভারে জমজম নুর সিটি প্রকল্পের কাজে হাইকোর্টে নিষেধাজ্ঞা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে জমজম নুর সিটি প্রকল্পের কাজে হাইকোর্টে নিষেধাজ্ঞা

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৪০৯ বার পঠিত

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারে জমজম নুর সিটি হাউজিং প্রকল্পের কাজে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে জমজম নুর সিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এছাড়া আগামী ছয় মাসের মধ্যে ঢাকা জেলা প্রশাসককে এই হাউজিং প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ঢাকার সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা বিলমালিয়া ও চান্দুলিয়া মৌজায় রাজউক, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কোনরূপ অনুমতি ছাড়াই জমজম নুর সিটি প্রকল্প বাস্তবায়ন করছে এমন অভিযোগে গত ১১ সেপ্টেম্বর তারিখে ফরহাদ তালুকদার নামে একজন আদালতে রিট দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হোসেন এবং তাফসিরুল ইসলাম।

আদালতে উক্ত রিট আবেদনের (১২৪৫৬/২৩) পক্ষে শুনানি শেষে উক্ত হাউজিং প্রকল্পের কার্যক্রমে ছয় মাসের স্থীতিবস্থা জারী করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর