1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাবেক প্রতিমন্ত্রী এনাম ৬ দিনের রিমান্ডে - Cjnews71 সাবেক প্রতিমন্ত্রী এনাম ৬ দিনের রিমান্ডে - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাবেক প্রতিমন্ত্রী এনাম ৬ দিনের রিমান্ডে

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৪৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হকার সাগর হত্যার ঘটনায় মিরপুর মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।

আজ বিকেলে ডা. এনামুর রহমানকে সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম ডা. এনামের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ড দেন আদালত।

এর আগে গতকাল রোববার রাতে ডা. এনামুর রহমানকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মিরপুর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ডা. এনামুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি হকার সাগর হত্যা মামলার ইন্ধনদাতা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই মামলার মূল রহস্য উদ্ঘাটন ও পলাতক অন্যান্য আসামিকে গ্রেপ্তার করা যাবে।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। ডা. এনামুর এ মামলার ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।
আদালতে অনুমতি নিয়ে ডাঃ এনামুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ২৯০ জনকে ফ্রী চিকিৎসা দিয়েছেন। এবং আউটডোরে ৫৭৬ জনক জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রধান করি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর