1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ইয়ামিনের পরিবারের অসম্মতিতে লাশ উত্তোলন স্থগিত। - Cjnews71 ইয়ামিনের পরিবারের অসম্মতিতে লাশ উত্তোলন স্থগিত। - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ইয়ামিনের পরিবারের অসম্মতিতে লাশ উত্তোলন স্থগিত।

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫২ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারে নিহত হন শহিদ শাইখ আশহাবুল ইয়ামিন।আদালতের নির্দেশে আজ মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাভার মডেল থানা পুলিশ কবর থেকে লাশ তুলতে আসলেও পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের কার্যক্রম আপতত স্থগিত রাখেন তাঁরা।

আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহিদ ইয়ামিনের মরদেহ তুলার উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানসহ সাভার মডেল থানা পুলিশ সাভারের ব্যাংক টাউন এলাকায় আসেন। তাঁরা ইয়ামিনের মামা মো. আব্দুল্লাহ আল মুনকাদিরের সহযোগিতায় একই এলাকায় কবরস্থানে ইয়ামিনের কবর শনাক্ত করেন। পরে ইয়ামিনদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে লাশ তুলার বিষয়ে আলোচনা করেন। পরিবারের সদস্যরা লাশ উত্তোলনে অসম্মতি জানান।

নিহত ইয়ামিনের মামা মো. আব্দুল্লাহ আল মুনকাদির বলেন, ইয়ামিনের বাবা-মা কেউ চাচ্ছেননা লাশ উত্তোলন করা হোক। ইয়ামিনকে শহিদের মর্যাদায় দাফন করা হয়েছে। তাকে হত্যার ভিডিও ফুটেজ, ছবিসহ সকল প্রমাণ রয়েছে। এগুলো দিয়েই ন্যায় বিচার পাওয়া সম্ভব। তাই পরিবারের সকলের পক্ষ থেকে আমি আদালতের কাছে লিখিতভাবে আবেদন করেছি লাশ উত্তোলন না করার।

তিনি বলেন, ইয়ামিন হত্যার ঘটনায় বাদি হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ঢাকার নিম্ন আদালতে দুটি মামলা দায়ের করেছি।

ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, আদালতের নির্দেশ ইয়ামিনের লাশ তুলে সুরতহাল প্রতিবেদন তৈরীর উদ্যোগ নেয়া হয়। শহিদ ইয়ামিনের পরিবারের সদস্যরা কবর থেকে লাশ উত্তোলন করতে ইচ্ছুক নন। ইয়ামিন শহিদের মর্যাদা পেয়েছেন জানিয়ে লাশ উত্তোলনে আপত্তির বিষয়টি উল্লেখ করে তারা লিখিত আবেদন দিয়েছেন।

তিনি বলেন, আবেদনের বিষয়টি আদালতকে অবহিত করে আদালত যে সিদ্ধান্ত দেবেন সেভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। লাশ উত্তোলন কার্যক্রম আপতত স্থগিত রাখা হয়েছে।

শহিদ শাইখ আশহাবুল ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গতবছরে ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে তিনি নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর