1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
বাউবির মাননীয় উপাচার্য স্যারকে মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চায় বাউবি ছাত্র এসোসিয়েশন। - Cjnews71 বাউবির মাননীয় উপাচার্য স্যারকে মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চায় বাউবি ছাত্র এসোসিয়েশন। - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

বাউবির মাননীয় উপাচার্য স্যারকে মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চায় বাউবি ছাত্র এসোসিয়েশন।

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৬৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক :

অত্র “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কমিটি সহ সকল আঞ্চলিক/বিভাগীয় ও জেলা কমিটির” পক্ষ থেকে সবিনয়ে জোর দাবি জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্তমান কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ( স্যার )।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে পিএইচডি ডিগ্রিধারী, জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ৩৬টির ও বেশী সফল গবেষনাবীদ, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউটিএবি) এর সভাপতি ও ঢাকা ইউনির্ভাসিটি সাদা দল এর আহ্বায়ক, বিপ্লবী জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয়, লড়াকু বীর যোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ ও বাউবির উপাচার্য নিযুক্ত হওয়ার পর থেকেই সার্বিক পরিস্থিতি ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে হাজার হাজার ঝরে পড়া মেধাবী শিক্ষার্থীদেরকে বাউবি- এর বিভিন্ন প্রোগামের মাধ্যমে পূণঃরায় তাদেরকে পড়াশোনার সুযোগ তৈরি করার পাশাপাশি অত্র বাউবি -এর সকল প্রোগ্রাম এর বিভিন্ন একাডেমিক সমস্যা নিয়ে নিরবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আর্ন্তজাতিক শিক্ষার মানদন্ডে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছেন।

ড. এ বি এম ওবায়দুল ইসলাম (স্যার )-এর মত সুদক্ষ, সু-দূরদর্শী, গবেষক, সুনিপুন চিন্তাধারা ও সকল কর্মক্ষেত্রে সফল ব্যক্তিত্বকে বিএনপি কর্তৃক নবগঠিতব্য সরকারের মন্ত্রী পরিষদের গুরুত্ব পূর্ণ দায়িত্বে দেখতে চাই। বিশেষ করে দেশের শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন ও রুপান্তরের স্বার্থে তাকে শিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী পরিষদের উপযুক্ত পদে অধিষ্ঠিত করা সময়োপযোগী ও যথার্থ সিদ্ধান্ত হবে বলে প্রত্যাশা করছি।

মোঃ রেজাউল করিম চৌধুরী (করিম রেজা)
সভাপতি, বাউবি ছাত্র এসোসিয়েশন,
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,
ঢাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর