1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের ৪ সহযোগী আটক বিদায়ের সুর বিরুলিয়ায়: জনবান্ধব এসআই আল-আমিনের হঠাৎ বদলিতে দুঃখ প্রকাশ বিরুলিয়া বাসীর ১০ লিটার চোলাই মদসহ সাভারে মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পালিয়েছেন ১ জন সাভারে এসআই আলতাব হত্যা মামলা: এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি জিল্লুর গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যা মামলা: ১২ নম্বর আসামি গ্রেপ্তার, মোট ধৃত ১৯ সাভারে আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’, গ্রেপ্তার সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক :

ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) সাভারে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ রায়হান ইসলাম (২৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

​শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ১:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন জোরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মোঃ মাসুদ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত রায়হান নাটোর জেলার লালপুর থানার নবীরপাড়া এলাকার মোঃ বকুলের ছেলে। বর্তমানে সে শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করে আসছিল।

​ডিবি উত্তর জানায়, উদ্ধারকৃত ৪ হাজার পিস ইয়াবার মোট ওজন ৪০০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি (উত্তর)-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর