1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
বিষক্রিয়ায় খামারির ১১ গরুর মৃত্যু - Cjnews71 বিষক্রিয়ায় খামারির ১১ গরুর মৃত্যু - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

বিষক্রিয়ায় খামারির ১১ গরুর মৃত্যু

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪৮৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার ধামরাইয়ে খাবারে বিষক্রিয়ায় এক খামারের ১১টি ফ্রিজিয়ান জাতের গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ওই খামারির।

সোমবার সকালে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের কাজী পাড়া এলাকায় আসাদ খানের ব্যক্তিমালিকানাধীন খামারে এই ঘটনা ঘটে।

খামারটির পরিচর্যার দায়িত্বে থাকা সাদ্দাম হোসেন বলেন, প্রতিদিনের মত সকাল ৭টার দিকে খামার পরিস্কার করে খাবার দিয়ে আমি বাড়ি চলে যাই। আজকেও গরু গুলো ভালই ছিল। পরে জানতে পারি একটি একটি করে গরু পড়ে মারা গেছে।

খামারের মালিক আসাদ খান বলেন, আমরা নিয়ম মেনে ভুসি, খৈল অন্যান্য দানাদার খাবার মিক্সিং করে চার দিনের খাবার তৈরী করি। তারপর খুব ভালো করে বস্তায় করে বেঁধে রাখা হয়। সেই দানাদার মিক্সিংটাই আজকে খাওয়ানো হইছে। দুই বছর ধরে এভাবেই খাওয়াচ্ছি। শনিবার বানানোর পর এই কয়দিন খাওয়ানো হইছে, কোন সমস্যা হয় নাই। কিন্তু আজকে সকালে খাওয়ানোর পর থেকে গরু গুলো ছটপট করে শুয়ে পড়ে মারা গেছে। আমার এখানে ১৬ টা গরু ছিলো। যার মধ্যে ১১টা গরু মারা গেছে। বাকী ৫টার অবস্থা এখনও পর্যন্ত ভালো মনে হচ্ছে। সব গুলো ফ্রিজিয়ান জাতের ভালো গরু। ষাড় ৩টা, ছোট গাভী ২টা ও ৬টা বড় গাভী মারা গেছে। ছয়টা বড় গাভীই গর্ববতী ছিলো। আমার ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। মনটা অনেক খারাপ।

তিনি আরও বলেন, ফুড পয়জনিং হতে পারে। তবে কেউ খাবারের সাথে বিষ মিশিয়েছে কি না সেটাও নিশ্চিত করে বলতে পারছি না। তবে মারা যাওয়ার কারণ জানতে খাবার, গোবর ও রক্ত পরীক্ষা করতে দেবো।

ধামরাই উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইয়াকুব হোসেন জানান, খাবার খাওয়ার পর ১১ টি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। যতটুকু শুনলাম তাতে মনে হচ্ছে খাবারের বিষক্রিয়া থেকে গরু গুলো মারা গেছে। আমরা ওই খামারে গিয়ে দেখব।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর