1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার আমিনবাজারে বে (Bay) জুতার নকল কারখানা উদ্ঘাটিত, আটক ৩ আশুলিয়া, সাভারে ডিবির পৃথক অভিযান: ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ সাভারে সেটেলমেন্ট অফিসে বহিরাগত ‘কবিরের’ অবৈধ রাজত্ব: পেশকার সেজে চলছে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য আশুলিয়ায় ১৫ লক্ষাধিক টাকার গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার, পিকআপ জব্দ।

সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ কুখ্যাত চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
​
​ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ১৩:০৫ মিনিট হইতে ১৬:৪০ ঘটিকা পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের হেফাজত থেকে ০১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
​
​অভিযানে গ্রেফতারকৃত চার চোর চক্রের সক্রিয় সদস্যরা হলেন: মো. সোহেল ওরফে বুস সোহেল, মো. শাহিন গাজী (৩০), মো. সুমন মিয়া (৩৩), সিদ্দিক (৩৬)।
​
​পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তাদের পিসিপিআর (PCPR) পর্যালোচনায়
​মো. সোহেল ওরফে বুস সোহেল-এর বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট ০৫টি মামলা রয়েছে।
​মো. শাহিন গাজী-এর বিরুদ্ধে ০১টি মাদকের মামলা রয়েছে।
​গ্রেফতারকৃত আসামিদের সাভার মডেল থানার এফআইআর নং-৮১, তারিখ- ২৩ অক্টোবর, ২০২৬; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড মূলে গ্রেফতার দেখিয়ে ০৭ দিনের রিমান্ড আবেদন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর