1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুলিয়া, সাভারে ডিবির পৃথক অভিযান: ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ সাভারে সেটেলমেন্ট অফিসে বহিরাগত ‘কবিরের’ অবৈধ রাজত্ব: পেশকার সেজে চলছে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য আশুলিয়ায় ১৫ লক্ষাধিক টাকার গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার, পিকআপ জব্দ। মাদক ও সন্ত্রাস নির্মূলে ডিবি পুলিশের জিরো টলারেন্স নীতি: একটি কুচক্রী মহলের অপপ্রচার সাভার সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী পেল তথ্য অধিকার আইনের ওরিয়েন্টেশন দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে মাসিক ভাতা ৩ হাজার টাকায় উন্নীত করার দাবি—জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাভারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন চায়না নাগরিকের অবৈধ মদের কারখানার সন্ধান: ফ্লাটে ডেকে নিয়ে চীনা নারীকে মারধরের অভিযোগ সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

আশুলিয়া, সাভারে ডিবির পৃথক অভিযান: ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার পুলিশ সুপার মোসা. শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি, উত্তর)। সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, গত ১৭ ও ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

অভিযানের বিস্তারিত বিবরণ:
​১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ২০:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মো. মাসুদ আল মামুন ও তাঁর টিম। এ সময় মো. আফসার হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ (ওজন ৫০ গ্রাম, আনুমানিক মূল্য ১,৫০,০০০ টাকা) গ্রেফতার করা হয়। তার বাড়ি গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন লতিফপুর দক্ষিণপাড়া এলাকায়। তার বিরুদ্ধে পূর্বে ১টি অন্যান্য মামলা রয়েছে।

​একই দিন (১৭ অক্টোবর) রাত ২০:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় অপর এক অভিযানে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন শাকিল আহম্মেদ রনি (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ (ওজন ৫ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা) গ্রেফতার করেন। তার বাড়ি আশুলিয়া থানার পশ্চিম আউকপাড়া এলাকায়। তার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

​১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ১২:১০ ঘটিকায় (০০:১০ ঘটিকায়) সাভার মডেল থানাধীন ভাকুর্তা মোগড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া। এ সময় ইসমাইল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ (ওজন ৩.৫ গ্রাম, আনুমানিক মূল্য ১০,৫০০ টাকা) গ্রেফতার করা হয়। তার বাড়ি কেরাণীগঞ্জ থানার ইটখোলা এলাকায়। তার বিরুদ্ধে পূর্বে ২টি মাদক মামলা রয়েছে।

​পুলিশ জানায়, ঢাকা জেলাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর