1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে ভুয়া পুলিশ গ্রেপ্তার, মূল পরিচয় ছিনতাইকারী আওয়ামী লীগের মিছিলের ‘অর্থ জোগানদাতা’ সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন গ্রেফতার সাভারে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাই ও সাভার থেকে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ফেয়ারডিল উদ্ধার সাভার উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অনিয়ম প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের ৪ সহযোগী আটক

সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক :

সাভারের হেমায়েতপুরে অফিসে ঢুকে আজিজুল হাকিম তানভীর (২২) নামে এক কর্মচারীকে অমানুষিক মারধর, গুরুতর জখম এবং নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে হেমায়েতপুরের ‘আলম নগর সুগন্ধা হাউজিং প্রপার্টি লিমিটেড’ কার্যালয়ে এই ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভুক্তভোগী তানভীর বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— হেমায়েতপুর যাদুরচর এলাকার জুয়েল (২৬), চান্দুলিয়ার শওন দাস (৩০), যাদুরচরের সানী (২৮) এবং তাদের অজ্ঞাতনামা আরও ২০–২৫ জন সহযোগী।

​অভিযোগ সূত্রে জানা যায়, তানভীর গত সাত বছর ধরে ওই প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত। ঘটনার রাতে অভিযুক্তরা অফিসে ঢুকে তুষার নামে অন্য এক কর্মচারীর সন্ধান চায়। তানভীর তাদের সন্ধান দিতে না পারায় তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। তিনি এর প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

​একপর্যায়ে হামলাকারীরা তানভীরের শার্ট দিয়ে তার মুখ ঢেকে কাঠের স্টাম্প দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাত জখম করে। পরবর্তীতে তাকে মাটিতে ফেলে পুনরায় মারধর করা হয় এবং তার কাছে থাকা অফিসের নগদ ৪৫,০০০ টাকা ও একটি ব্যবহৃত অপ্পো স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। তানভীরের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে সুযোগ পেলে ‘জীবনে শেষ করে দেওয়া’র হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

​পরবর্তীতে সহকর্মীরা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসকের পরামর্শে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে এবং স্বজনদের সাথে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ জানান ভুক্তভোগী।

​এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর