1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে ভুয়া পুলিশ গ্রেপ্তার, মূল পরিচয় ছিনতাইকারী আওয়ামী লীগের মিছিলের ‘অর্থ জোগানদাতা’ সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন গ্রেফতার সাভারে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাই ও সাভার থেকে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ফেয়ারডিল উদ্ধার সাভার উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অনিয়ম প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের ৪ সহযোগী আটক

সাভারে ভুয়া পুলিশ গ্রেপ্তার, মূল পরিচয় ছিনতাইকারী

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারের চাপাইন তালতলা এলাকা থেকে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে খাইরুল ইসলাম ওরফে ফয়সাল (২৮) নামের এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত ফয়সাল এতদিন পুলিশের ভুয়া পরিচয় দিয়ে সাভারের বিভিন্ন এলাকায় নিয়মিত ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলেন।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম ওরফে ফয়সাল যশোর জেলার কোতোয়ালী থানা এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের চাপাইন তালতলা নিউ মডেল হাই স্কুলের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। ছদ্মবেশ হিসেবে তিনি সাভার বাসস্ট্যান্ডের শোভাযাত্রা পরিবহন কাউন্টারে চাকরি করতেন, আর এর আড়ালেই দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন পয়েন্টে ভুয়া পুলিশ সেজে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলেন।

​গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার থানার তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং কৌশলে সর্বস্ব লুটে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।

​এ বিষয়ে সাভার থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভুয়া পরিচয় প্রদান ও ছিনতাইয়ের অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর