1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে ভুয়া পুলিশ গ্রেপ্তার, মূল পরিচয় ছিনতাইকারী আওয়ামী লীগের মিছিলের ‘অর্থ জোগানদাতা’ সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন গ্রেফতার সাভারে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাই ও সাভার থেকে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ফেয়ারডিল উদ্ধার সাভার উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অনিয়ম প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের ৪ সহযোগী আটক

সাভারে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

সাভার প্রতিনিধি:

ঢাকা জেলার সাভার এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​গতকাল রোববার (৪ অক্টোবর) রাত ১১:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের কটিয়াদী থানার ভত্তিহাটা এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ মাসুদ (৩৫) এবং বরগুনার পাথরঘাটা এলাকার আঃ জব্বারের ছেলে মোঃ শামীম (৩৮)। তারা উভয়েই বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বসবাস করছিলেন।

​পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ সিএন্ডবি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামীদের হেফাজত থেকে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের ৪০ পিস (০৪ গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর