1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার আমিনবাজারে বে (Bay) জুতার নকল কারখানা উদ্ঘাটিত, আটক ৩ আশুলিয়া, সাভারে ডিবির পৃথক অভিযান: ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক :

সাভার পৌরসভার মেডিকেল অফিসার কাজী আয়শা সিদ্দিকা বন্যাকে চাকরিচ্যুত ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি সাভার উপজেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
​মানববন্ধনে বক্তারা বলেন, কাজী আয়শা সিদ্দিকা বন্যা বাংলাদেশ যুব মহিলালীগ সাভার পৌর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলারও একজন আসামি।

একজন হত্যা মামলার আসামি হয়েও তিনি কোন খুঁটির জোরে এখনো বহাল তবিয়তে সরকারি চাকরি করে যাচ্ছেন—এমন প্রশ্ন তোলেন বক্তারা।

​জাতীয় ছাত্রশক্তি সাভার উপজেলার আহবায়ক মেহেদী হাসান মুন্না মানববন্ধনে বলেন, “আয়শা সিদ্দিকা ফ্যাসিবাদের দোসর এবং তাঁর বিরুদ্ধে ছাত্র হত্যার সুনির্দিষ্ট মামলা রয়েছে। অথচ তিনি এখনো সরকারি চাকরিতে বহাল আছেন। তাদের মতো দোসররা বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে। তাই অনতিবিলম্বে তাকে চাকরি থেকে অপসারণ করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

​মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অভিযুক্ত মেডিকেল অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ এবং দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর