1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে ভুয়া পুলিশ গ্রেপ্তার, মূল পরিচয় ছিনতাইকারী আওয়ামী লীগের মিছিলের ‘অর্থ জোগানদাতা’ সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন গ্রেফতার সাভারে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাই ও সাভার থেকে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ফেয়ারডিল উদ্ধার সাভার উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অনিয়ম প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের ৪ সহযোগী আটক

সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

ঢাকার সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ খাদিজা (৩৮) নামের এক পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

​সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানাধীন জামসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

​গ্রেপ্তারকৃত খাদিজা যশোর জেলার শার্শা থানার রাড়ী পুকুরিয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে উত্তর জামসিং এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শাহাদাৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স সাভারের জামসিং এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

​পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত খাদিজার বিরুদ্ধে পূর্বেও ১টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর